BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবিরের রাজকীয় বিদায় সংবর্ধনা

এম এ খায়ের ইমন, নিজস্ব প্রতিবেদ :

 

 

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঐতিহ্যবাহী কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ কামরুল কবির স্যারের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।

১৯৯৬ সালে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোঃ কামরুল কবির স্যার সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি তিন প্রজন্মের শিক্ষাগুরু হিসেবে এলাকায় বিশেষভাবে সমাদৃত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন মোল্লা, মোঃ সালেহ আহমেদ ভূঁইয়া, প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, মোঃ ইব্রাহিম মিয়া, নাঙ্গলকোটের চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়েদ উল্লাহ, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা জেলা স্কাউট লিডার মোঃ অহিদ উল্লাহ, এ এল টি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ কুদরাত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক সভাপতি মোঃ আয়েত আলী মোল্লা, হাজী মোঃ মজিবুর রহমান মোল্লা, সাবেক সহ-সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা, চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক এ কে এম আজাদ, মোঃ শাহজাহান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অসংখ্য বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ সময় আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয় কৃতজ্ঞতার সুর।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তারা মোঃ কামরুল কবির স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »