BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুমিল্লার শিল্পকলা একাডেমিতে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

‘সওম সমাজ পরিবর্তনের এক আধ্যাত্মিক হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে রবিবার (১৫ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ঈমান, আকিদা ও মুসলিম জাতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বে ২৪০ কোটি মুসলমান এবং ৫৭টি মুসলিম রাষ্ট্র থাকার পরও এই জাতি আজ চরমভাবে নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিন থেকে শুরু করে ইরান পর্যন্ত একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের পাশের দেশ মিয়ানমার থেকেও লাখ লাখ মুসলমানকে নির্যাতন করে নিজ দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।

ADS Payra UP Election

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্ব আজ অন্যায়, অবিচার, অশান্তি ও রক্তপাতে নিমজ্জিত। এই অবস্থার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মুসলিম জাতি আজ নানা ফেরকা ও মাযহাবে বিভক্ত হয়ে পড়েছে। তারা ঐক্যের পরিবর্তে বিভক্তিকে বেছে নিয়েছে। মুসলমানরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ আল্লাহর প্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর হুকুমের পরিবর্তে মানুষের তৈরি জীবনব্যবস্থা গ্রহণ করে আকণ্ঠ শিরকের মধ্যে ডুবে আছে। যার ফলে বিশ্বজুড়ে আজ এত হানাহানি ও যুদ্ধ চলছে।

এই অবস্থা থেকে মুক্তির পথ নিয়ে তিনি বলেন, এ জন্য মানবজীবনে আল্লাহর দ্বীন ও তাঁর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। ‘লা ইলাহা ইল্লাল্লাহর’ মূল দাবিতে আমাদের ফিরে যেতে হবে। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। তিনি মনে করেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা কায়েম করতে না পারলে ঈমানের কোনো মূল্য নেই। তিনি উপস্থিত কর্মীদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, সাংগঠনিক সম্পাদক মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম এবং জেলা সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ আরও অনেকে। ইফতার মাহফিলে কুমিল্লা জেলার সহস্রাধিক নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »