BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

এস.এম.সোহান, পটুয়াখালী প্রতিনিধিঃ

 

একাধিক মামলার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব-৬ ও র‍্যাব-৮-এর সদস্যরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পরপরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে খুলনার পাইপগাছা থানায় একাধিক মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান রশীদুজ্জামান মোড়ল।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »