BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গুজব ছড়ানো লোকদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখার কথাও বলেছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে চোখে চোখে রাখতে হবে।’

দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ বিভ্রান্তি ছড়াতে এলে অতীতের মতো তাদের সমুচিত জবাব দেওয়ার কথাও বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তারেক রহমান দাবি করেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলি এবং গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে কিছু গোষ্ঠীর রাজপথে কোনো ভূমিকা ছিল না। তার অভিযোগ, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি ও তাদের মিত্র দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন।

সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর রাজপথে অনুপস্থিত থেকে যারা এখন সংস্কারের নামে বড় বড় কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার দাবি, বিএনপি ২০২২ সালে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল।

অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকর বাস্তবায়ন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, নারীদের শিক্ষা ও কর্মসংস্থান এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের অগ্রাধিকার।

নারীদের আত্মনির্ভরশীল করতে স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুবিধা এবং ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সরকারি সহায়তা দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ, সেচ সুবিধা বৃদ্ধি ও পানি সংকট মোকাবিলায় দেশব্যাপী খাল খননের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয়, শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভাষার দক্ষতায় পারদর্শী করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেধা ও প্রতিভার বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালুর কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এবং প্রতিটি নাগরিককে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তোলা। অন্য কোনো দেশের অনুকরণ নয়, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -