BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন ছিল, তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন। দেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকবে না।”

তিনি আরও বলেন, “রাজধানীর রাজপথে লাখো জনতার আজকের মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতা ও শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সমাবেশিত হয়েছে। এটি গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষার মিছিল।”

তারেক রহমান গণতন্ত্র রক্ষায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে বলেন, “সকল জনপ্রতিনিধি যেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, তা নিশ্চিত করা জরুরি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে গণতন্ত্রের পূর্ণ সুফল পাওয়া যাবে না। দেশে-বিদেশে ও প্রশাসনের মধ্যে গণতন্ত্রবিরোধী শক্তির চক্রান্ত চলছেই।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »