BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গলাচিপায় প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সম্মাননা

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারা বাংলাদেশে অসাধারণ সাফল্য অর্জন করায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রামপুলিশদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১৭ আগস্ট মঙ্গলবার গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক সংশ্লিষ্টদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রামপুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় ইউএনও আবুজর মো. ইজাজুল হক সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »