BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ছাত্রলীগের সাবেক নেত্রী নদী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তবে, নদীর বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো স্পষ্ট করেননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো এবং সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা হলো।”

ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো, অসংখ্য মানুষের জীবন বিপন্ন করা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -