BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ছাত্র-জনতার দখলে গুলিস্তান-আ.লীগ কার্যালয়, সতর্ক পুলিশ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেনের পরিবার সদস্যরা জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে গুলিস্তানে বিভিন্ন দল ও সংগঠনের কর্মীরা জড়ো হতে থাকেন। রাতের মধ্যে ছাত্রলীগের কর্মী সন্দেহে দুজনকে মারধর করার পর পুলিশ তাদের হেফাজতে নেয়।

এদিকে, আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অবস্থান ঘিরে সতর্ক অবস্থান বজায় রেখেছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -