BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে!

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং পাঁচ দিনের নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলায় দেওয়া ওই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ADS Payra UP Election

সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী সফরটিকে সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক, সেখানে অংশগ্রহণ করা কর্মসূচি, বৈঠক এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »