BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জশনে জুলুসের বিরোধিতাকারীদের নিয়ে যা বললেন মোছাইব উদ্দিন

জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিরোধিতা ও সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। তিনি বলেছেন, যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো প্রয়োজন।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস আয়োজন সুন্নত ও সওয়াবের কাজ। তাঁর দাবি, কোটি কোটি আশেকে রাসুল ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে এ শোভাযাত্রায় অংশ নেন।

তিনি অভিযোগ করেন, একটি শ্রেণি অহেতুক জশনে জুলুসের বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর ভাষ্য, সুস্থ মস্তিষ্কের কোনো ঈমানদার ব্যক্তি মহানবী (সা.)-এর জন্মের খুশিতে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা করতে পারেন না।

চট্টগ্রামের জশনে জুলুসের ব্যাপকতা ও তাৎপর্য তুলে ধরে ট্রাস্টের মুখপাত্র বলেন, প্রতিবছর পবিত্র ও তরিকতভিত্তিক পরিবেশ বজায় রেখে এ আয়োজনে লাখ লাখ মানুষ অংশ নেন।

তাঁর দাবি, চট্টগ্রামের এই জশনে জুলুস বিশ্বের বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রাগুলোর একটি এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

মোছাইব উদ্দিন বখতিয়ার আরও বলেন, এমন একটি ইতিবাচক ও আধ্যাত্মিক আয়োজনের বিরুদ্ধে কটূক্তি বা অপপ্রচার চালানো সংকীর্ণ মানসিকতার পরিচয়। জশনে জুলুসকে ঘিরে বিতর্ক ও সমালোচনার পরিবর্তে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -