BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ফরিদ উদ্দিন আহমেদ

মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।
সদস্যপদ লাভের পর প্রতিক্রিয়ায় ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় প্রেসক্লাবে আমাকে সদস্য নির্বাচিত করায় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন,‘যাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনে এ সিদ্ধান্ত এসেছে, তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন সবসময় এই কৃতজ্ঞতাবোধ আমার মাঝে অটুট রাখেন। শেষে তিনি সবার কল্যাণ ও মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।’

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়। সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে নতুন সদস্যদের তালিকা প্রকাশ ও টানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।
জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »