বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ দক্ষিনাঞ্চলের বরিশাল জেলায় গত কয়েক বছরে দৃশ্যমান উন্নয়নের এক বিশাল কর্মযজ্ঞ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে মুলাদী বাবুগঞ্জ সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে অবকাঠামো, ক্রীড়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের নেপথ্যে উঠে এসেছে এক তরুণ ও মেধাবী কর্মবীরের নাম—আয়মান রাহাত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তরে ‘
প্রথম শ্রেণি অর্জনকারী এই গবেষক ও লেখক সাবেক মাননীয় উপদেষ্টার (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) একান্ত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে মাঠপর্যায়ে অভাবনীয় পরিবর্তন এনেছেন।
১. গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগে বিপ্লব
বরিশাল জেলার সার্বিক উন্নয়নে প্রায় ১ হাজার ৪০ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় মুলাদী, বাবুগঞ্জ, গৌরনদীসহ দশটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।
* সড়ক ও সেতু: যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও মেরামতের কাজ চলমান রয়েছে।
* নদী শাসন: নদী ভাঙন কবলিত মানুষের আর্তনাদ প্রশমনে প্রায় ৫ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে রামারপোল লঞ্চঘাট ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে। আরিয়াল ও জয়ন্তী নদীর স্থায়ী বাঁধে তাঁর পদক্ষেপ দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করেছে।
২. ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব জাগরণ
তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে বরিশালের ক্রীড়াঙ্গনে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে।
* স্টেডিয়াম নির্মাণ: প্রায় ৩০৮ কোটি টাকা ব্যয়ে ২২টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।
* ক্রীড়া সামগ্রী: ৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম সরবরাহ এবং মাঠ সংস্কারে বিশেষ বরাদ্দ নিশ্চিত করেছেন তিনি।
৩. ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আধুনিকায়ন
ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
* মসজিদ সংস্কার: চার ধাপে ১২৬টি মসজিদে প্রায় ২ কোটি টাকার অধিক অনুদান ও সংস্কার কাজ সমন্বয় করেছেন।
* এর পাশাপাশি ঈদগাহ, মাদ্রাসা ও গণকবরস্থান উন্নয়নেও তাঁর বিশেষ অবদান স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
৪. বিশুদ্ধ পানি ও জনস্বাস্থ্য
মুলাদীতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ৫০০ পরিবারের জন্য একটি আধুনিক পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যা ওই এলাকার জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।