BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ

বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সুফি সংগীতের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ আগ্রহের কথা জানান। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বর্তমানে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাহাত ফতেহ আলী খান বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা বলেন, “রাহাত ফতেহ আলী শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা বিশ্বের সংগীত অঙ্গনের সম্পদ। বাংলাদেশে তার অনেক গুণগ্রাহী রয়েছে।”

শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে অংশ নেওয়ার জন্য রাহাত ফতেহ আলী খানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজন সময়োপযোগী ছিল।”

রাহাত ফতেহ আলী খান বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং ঢাকায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »