BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেলেন দুমকির কৃতী সন্তান মোঃ নূর হোসেন খান

নিজস্ব প্রতিবেদক :

 

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি (TGTDCL)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) পদ থেকে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (GM) হয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃতী সন্তান জনাব মোঃ নূর হোসেন খান।

১৯৯৫ সালে তিনি তিতাস গ্যাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে সততা, দক্ষতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মোঃ নূর হোসেন খান পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একজন গর্বিত সন্তান। তিনি মরহুম মোঃ জালাল উদ্দিন খান ও নুরজাহান বেগমের জ্যেষ্ঠ পুত্র। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি বড়।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। পাশাপাশি তিনি ব্যাচেলর অব ল (এলএল.বি.) ডিগ্রিও সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল পরিবারপ্রধান। তাঁর সহধর্মিণী হাসিনা আক্তার লাভলী, এম.কম ডিগ্রিধারী। তাঁদের এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তাঁর একমাত্র পুত্র ব্যারিস্টার-অ্যাট-ল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের জন্য আরেকটি গৌরবময় অর্জন বয়ে এনেছেন।

বর্তমানে তিনি পরিবারসহ ঢাকার মিরপুর রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছেন।

তাঁর এই পদোন্নতির খবরে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দুমকি উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পটুয়াখালী জেলার জন্যও এক গৌরবময় অর্জন।

সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে কর্মজীবনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী মোঃ নূর হোসেন খানের এই পদোন্নতিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে আরও সাফল্য কামনা করেছেন।

দুমকির এই কৃতী সন্তানের সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা সবার।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »