BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৪

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদেরও দেখা গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরায়েলের হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে আরেকটি হামলায় চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বাবলিয়াহ শহরে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ক্ষোভ ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা ও লেবাননে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ আগ্রাসনের ফলে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলা চলমান রয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, গত বছর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২,৫০০ মানুষ নিহত এবং ১১,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »