BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় অপরাধ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা

মো: রাকিবুজ্জামান  দশমিনা, সংবাদদাতা:

 

 

পটুয়াখালীর দশমিনায় আত্মহত্যা, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মাদক, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইভটিজিং, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সামছুউদ্দিন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, ছাত্রদলের সদস্য সচিব সালাহউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা আত্মহত্যা, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা এবং এসবের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সভায় শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -