BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় শিক্ষকের ওপর হামলার অভিযোগে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি

রাকিবুজ্জামান (রাকিব) দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঠাকুরের হাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহিন, মো. শহিদুল ইসলাম এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধা।

মানববন্ধনে আবেগাপ্লুত হয়ে সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগলেও তাঁর ওপর নির্মম হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুলসুম বেগমের স্বামী জামাল বেপারী বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে সহকারী শিক্ষক আব্দুস সাত্তারের ওপর শারীরিক হামলা চালান। একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযোগের ফৌজদারি দিকটি তদন্তের জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »