BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনা রামবল্লভে ‘আলোর দিশারী মানবকল্যাণ সংগঠন’-এর শুভ উদ্বোধন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে ‘রামবল্লভ আলোর দিশারী মানবকল্যাণ সংগঠন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রামবল্লভ গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

‘সেবা–সহযোগিতা–মানবিকতা’—এই স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আউয়াল মৃধা (মালয়েশিয়া প্রবাসী), প্রধান উপদেষ্টা, রামবল্লভ আলোর দিশারী মানবকল্যাণ সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আব্দুর রব মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আব্দুল ওহাব মৃধা, মো. হাবিবুর রহমান, মো. আবু সালেহ মৃধা ও মো. সাইফুল উজ্জ্বল।

প্রধান অতিথির বক্তব্যে মো. আউয়াল মৃধা বলেন, তরুণদের রাজনীতি ও মাদকের পেছনে সময় নষ্ট না করে মানবকল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত করা উচিত। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তবে সমাজের মানুষের উপকারে আসতে পারলেই সেটাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। সংগঠনের পক্ষ থেকে একটি পাঠাগার ও দুটি মক্তব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি এসব উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

অনুষ্ঠান পরিচালকের বক্তব্যে মো. আব্দুল ওহাব মৃধা বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক মানবসেবা সংগঠন। কোনো সদস্য ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও সংগঠনের নামে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না। তিনি বলেন, একটি মানবসেবামূলক সংগঠন গড়ে তুলতে তিনটি বিষয়ের প্রয়োজন—মন, ধন ও জন। অর্থাৎ মানসিকতা, আর্থিক সামর্থ্য এবং মানুষের অংশগ্রহণ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য। মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ সংগঠন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
ইউনিয়ন রাহবার মানবকল্যাণ সংগঠনের টিম পরিচালক আব্দুর রহমান জুয়েল, ইউনিয়ন মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. বায়েজিদ, সোহাগ আহমেদ লিওনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »