BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

মেহেদী হাসান, পটুয়াখালী :

 

 

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ১৩মে রোজ সোমবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার। দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুন- অর- রশীদ হাওলাদার (মোটর সাইকেল), মোঃ শাহজাহান সিকদার(দোয়াত কলম), মোহাম্মদ রুহুল আমিন(ঘোড়া), কাওসার আমিন হাওলাদার( কাপ পিরিচ)ও মোঃ মেহেদী হাসান(আনারস) । ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল (টিউবওয়েল), মোহাম্মদ আবদুর রশিদ (বই), মোঃ রেজাউল হক রাজন (চশমা)ও মোঃ মিজানুর রহমান (তালা ) প্রতিক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন (হাঁস), মোসা: শিরিন আক্তার (ফুটবল ) ও রেজোয়ানা হিমেল (কলস) প্রতিক পেয়েছেন।
উল্লেখ্য আগামী ২৯ মে দুমকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -