কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতি বার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ১৩নং আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদক প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ। আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, আঠারগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার আব্দুল মন্নান সিকদার ও অভিভাবক সদস্য মোঃ ফরিদুল আলম স্বপন।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনীল চন্দ্র দেবনাথ সকল কৃতি শিক্ষার্থীদের মরহুম সিরাজ উদ্দিন আহমেদ পদক তুলে দিয়ে বলেন।