BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গাজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কামাল হোসেন বিশেষ  প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর দুমকিতে ৫০গ্রাম গাজাসহ  সুমন জোমাদ্দার (৩০)   ও ১০পিস ইয়াবাসহ ও  ফিরোজ খান (৪১) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধৃত আসামীদ্বয়কে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে  সোপর্দ্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের নিজ বসতঘর থেকে ৫০গ্রাম গাজাসহ সুমন জোমাদ্দার (৩০) ও শ্রীরামপুর ইউনিয়নের ৩নংওয়ার্ডের ফিরোজ খান (৪১)এর বসত:ঘরে তল্লাসী চালিয়ে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় আসামী সুমন জোমাদ্দার ও ফিরোজ খানের বিরুদ্ধে এসআই শাহীন পারভেজ বাদি হয়ে দুমকি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে আসামীদ্বয়কে কোর্টে চালান দেয়া হয়। পুলিশ আরও জানায়, ধৃত যুবকদ্বয় এলাকায় আগে থেকেই মাদক কেনা-বেচার কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -