BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে বিদ্যুৎপৃষ্টে এক জনের মৃত্যু

মেহেদী হাসান,দুমকি প্রতিনিধি:

দুমকিতে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউনুস প্যাদা(৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার দুপুর ১টায় দুমকি শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে গাছের ডেগুয়া (ডাল) বিদ্যুৎ লাইনের উপর পড়লে সাথে সাথে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে গাছ থেকে নামিয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। উল্লেখ্য ইউনুস প্যাদা দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকান্দার প্যাদার পুত্র। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনা সত্যতা স্বীকার করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -