BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

মেহেদী হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

দুমকির পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় শনিবার সকাল সাড়ে ৬টায় ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য আহাজারি এবং রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ ইউসুফ আলী। ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্লাহ, পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মাহমুদ ওসমান সোহেল, উপাধ্যক্ষ মোঃ মামুনুর রহমান, দুধাল ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »