কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পবিত্র রমজানে নিত্য পণ্যের মান ও মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পটুয়াখালীর দুমকিতে এক দোকানিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুখালীর ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে মোঃ আরিফুর রহমান মোল্লা নামের এক ব্যাবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।
স্থানীয় সূত্র জানায় দোকান মনিটরিং পরিচালনা করার সময় দোকানে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডিত দোকানির গ্রামের বাড়ি কার্তিকপাশা এলাকায় বলে জানা গেছে। দুমকি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেন রমজান মাসে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।