BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে যুবদলের কমিটি ঘোষণা সভাপতি মিলন, সম্পাদক রুবেল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন প্রদান করেছেন। বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঘোষিত ৬ সদস্যের আংশিক কমিটিতে মনোনীত নেতৃবৃন্দ হলেন সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া,সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান,সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল,
সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার
কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »