BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

নুরুজ্জামান, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি বটতলায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২০জুন) দুপুরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দিরে মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৫টায় এক বর্নাঢ্য রথযাত্রা বের হয়। প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার।
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির থেকে রথযাত্রা বের করে আমির হোসেনের রাস্তার মোড় হয়ে মুরাদিয়া বোর্ড অফিস বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্হানে এসে শেষ হয়। এসময় সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারীপুরুষ বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে উৎসব পালন করে।
উল্লেখ্য জগন্নাথ, বলরাম ও তাদের ভগ্নি সুবর্ধাকে নিয়ে মাসি বাড়ি ৭ দিন অবস্থানের পরে আবার উল্টো রথযাত্রায় নিজ বাসস্থানে ফিরে আসবেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »