BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

 

ADS Payra UP Election

পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকী শাখার উদ্যোগে শেখ হাসিনা ক্যান্টনমেণ্ট প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা আমানত রাখার ব্যাপারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের সোহরাফ হোসেন তালুকদার বাড়ির আঙিনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, পটুয়াখালীর উপমহাব্যবস্থাপক আশফাকুর রহমান। এসময় কৃষি ব্যাংক, দুমকী শাখার ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিম উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় পাঙ্গাশিয়া ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন শিকদার, মোঃ সোহরাফ হোসেন তালুকদার, আব্দুল হক তালুকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ২’শতাধিক সুবিধাভোগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -