BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে পটুয়াখালী জেলা যুবদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

​দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটিতে অযোগ্য এবং বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় দুমকী নতুন বাজার এলাকায় উপজেলা যুবদলের সর্বস্তরের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
​মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার।
​বক্তব্যে জসিম উদ্দিন হাওলাদার বলেন, “যাঁরা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না এবং অন্য রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়েছেন, তাঁদের দিয়ে যুবদলের কমিটি গঠন সাধারণ নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্র ও জেলা নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা অবিলম্বে এ বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।”
সাবেক ​যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যাকে বা যাদের আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা তাঁদেরকেই সাদরে মেনে নেব। কিন্তু কোনো ফ্যাসিস্টের দোসর বা অযোগ্য ব্যক্তির স্থান যুবদলে হতে পারে না।”
​মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতিবিলম্বে ঘোষিত বিতর্কিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -