BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে ভোক্তা আইনে দুটি বেকারিতে জরিমানা

মেহেদী হাসান, দুমকি, (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে ২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্য ও মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩হাজার এবং আশার আলো বেকারির স্বত্তাধিকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »