BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

 

 

পটুয়াখালী জেলার দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফের বিরুদ্ধে গত ১৮ই এপ্রিল পটুয়াখালীর স্থানীয় দৈনিক ‘খবর পটুয়াখালী’তে দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে বিরোধীর জমি দখল ও আড়াই লাখ টাকা লেনদেনের অভিযোগ শিরোনামে খবর পটুয়াখালী,র ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করে।

পরবর্তীতে সুমন শরীফ পায়রা নিউজকে মুঠোফোনে তার নামে যে অপপ্রচার চালানো হয়েছে তার প্রতিবাদ জানান।

তিনি পায়রা নিউজকে বলেন, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড তথা নলদোয়ানী গ্রামের বাসিন্দা মো: জাকির গাজী, পিতা মৃত আলাম গাজী এবং মো: মাহবুব হাওলাদার পিতা আবু বক্কর হাওলাদারদের সাথে অনেক বছর যাবত জমি নিয়ে বিরোধ চলছে।

গত ১৭ এপ্রিল সকালে বিরোধের জেরে জাকির গাজী এবং মাহবুব হাওলাদারের পরিবারের মধ্যে গোলমাল হয়।

তখন আমি ওই এলাকা দিয়েই যাচ্ছিলাম দেখি দুই পরিবারের মধ্যে তুমুল গোলমাল হচ্ছে।

আমি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে তাদের এই গোলমাল থামানোর জন্য দুই পক্ষের সাথে কথা বলি তখন পাশ থেকে কয়েক জন লোক আমার কথা বলার সময় মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে আমি তাদেরকে ভিডিও ধরন করতে নিষেধ করি।

সেই ভিডিও ‘খবর পটুয়াখালী’ পত্রিকার ফেইসবুক পেইজে মিথ্যা এবং মনগড়া শিরোনাম দিয়ে প্রচার করে।
এজন্য আমার সম্মানহানী হচ্ছে তাই, খবর পটুয়াখালী,পত্রিকার ফেইসবুক পেইজের মিথ্যা শিরোনাম দিয়ে যে ভিডিওটি প্রকাশ করেছে তার তীব্র প্রতিবাদ জানাই।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »