BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ধর্ষণের অভিযোগে মৎস্যজীবি দলের সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষনের অভিযোগে ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে (৪০) দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।

 

সোমবার(১৪ অক্টাবর)বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অবহ্যতি দেয়া হয়। যদিও অবহ্যতি পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন বলেন, ধর্ষণের অভিযোগ থাকায় মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কারণে দলের বদনাম হচ্ছিলো।

উল্লেখ্য মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন সম্প্রতি মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষন করেন।
এ ঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয় । এদিকে এ ধর্ষনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মহলটি পুলিশের সাথে যোগসাজ করে ধর্ষনের ঘটনাটি ধর্ষনের চেষ্টা বলে এজাহারে উল্লেখ করে।
ধর্ষিত ছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করেন, ধর্ষিতা শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছেন। তারপরেও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদেরকে পড়ে শুনানো হয়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,ভিকটিম এর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ বিষয় পরবর্তী আইনত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »