BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন সঠিক নয়

রোববার সন্ধ্যায় নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং নতুন দলে যোগ দিয়েছেন -এমন গুঞ্জন উঠে। একটি টেলিভিশন চ্যানেল জানায়, যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর, নাহিদ ইসলামের গাড়িতে পতাকা ছিল না, যা পদত্যাগের ইঙ্গিত বলে মনে করা হয়।

তবে, এই বিষয়ে জানতে নাহিদ ইসলামকে ফোন করা হলে তিনি কল ধরেননি। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “আমি এই বিষয়ে নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ‘না, আমি পদত্যাগ করি নাই।’”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই দলে নাহিদ ইসলামের যোগদানের কথা বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচিত হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি, নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “সরকারের বাইরে যারা আছেন, তারা রাজনৈতিক দল গঠনের কথা বলেছেন, এবং আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি যুক্ত হই, তবে সরকারের পদ থেকে পদত্যাগ করব।”

আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। এতে অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করা হবে, এবং ধীরে ধীরে এটি ৩০০ জনের সদস্য কমিটিতে উন্নীত হবে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দেশে এ দলের কাঠামো বিস্তার করতে একের পর এক থানা কমিটি চালাচ্ছে, এবং দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে কাজ চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »