মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ,প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের নানামুখী অপতৎপরতার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুবিদখালী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী, সহ-সভাপতি আইয়ুব খান ও গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম দুলাল মাস্টার, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন মোক্তার,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শাহীন হোসেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল মল্লিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, নাইম হোসেন, আতিকুল্লাহ সোহাগ এবং সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তাওহীদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন,
“ফ্যাসিবাদী শক্তি দেশের শান্তি ও স্থিতিশীলতাকে জিম্মি করে রাখার পুরনো ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা আড়ালে থেকে নানা ধরনের উস্কানিমূলক ও অগণতান্ত্রিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপি বদ্ধপরিকর। নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”