জাহিদুল ইসলাম, পটুয়াখালী, প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) সকালে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।
আজ সকাল ৯ টায় সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য সড়ক র্যালির শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়
র্যালি শেষে সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা জামাত আমীর অ্যাড. নাজমুল হাসান, এছাড়া অনুষ্ঠানে স্থানীয় অতিথি ও মৎস্যজীবীরা অংশ নেন।
১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জেলায় এই মৎস্য পক্ষ উদযাপিত হবে। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মঙ্গলবার (১৮ আগষ্ট) মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
