BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারির অগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

 

আসন্ন ড. মিজানুর রহমান আজহারির ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় ইসলামি ফাউন্ডেশন পটুয়াখালীর হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমাদের পটুয়াখালীর সম্পাদক ও মিডিয়া বিভাগের পরিচালক মো. জোবায়ের হোসেন। তিনি বলেন, “ড. মিজানুর রহমান আজহারির তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা এই মাহফিলের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হবে।”

মতবিনিময় সভায় মাহফিলের প্রস্তুতি, কভারেজ পরিকল্পনা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন। মাহফিলের সফল আয়োজনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন।

উল্লেখ্য, ড. মিজানুর রহমান আজহারির তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে। এই মাহফিল ঘিরে এলাকায় ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -