BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজাহারীর আগমন উপলক্ষে বাজারে উপচে পড়া ভীর

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীতে আজাহারীর আগমন উপলক্ষে বাজারে উপচে পড়া ভিড়। ড. মিজানুর রহমান আজাহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে পটুয়াখালীতে জড়ো হয়েছেন।

এমন আয়োজনকে সামনে রেখে শুক্রবার (২৪ জানুয়ারি) পটুয়াখালী শহরের বাসাবাড়িগুলোতে অতিথিদের আনাগোনা বেড়েছে বহুগুণ। মেহমানদের সেবাযত্ন ও খাবারের ব্যবস্থা করতে স্থানীয় বাজারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
বাজার করতে আসা ক্রেতা মো.হাবিবুর রহমান বলেন, মাহফিল উপলক্ষে আত্মীয়স্বজনসহ প্রায় ২০ জন অতিথি আমাদের বাড়িতে এসেছেন। তাদের খাবারের ব্যবস্থা করতে বেশ কিছু কেনাকাটা করতে হচ্ছে। তবে বাজারে ভিড়ের কারণে পণ্য কিনতে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে এত মানুষের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
নিউমার্কেটের মেসার্স মোশারফ স্টোরের মালিক মো. মোশারফ হোসেন ব্যবসায়ী বলেন, বাজারে ক্রেতাদের এমন ভিড় সাধারণত ঈদ বা বড় কোনো উৎসবের সময় দেখা যায়। আজাহারী হুজুরের মাহফিলের কারণে এমন পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারিনি। হঠাৎ করেই অনেক ভিড় বেড়ে গেছে। উল্লেখ্য, আগামীকাল শনিবার মাহফিল অনুষ্ঠিত হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -