কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবসে আমার বাংলাদেশ পার্টি- এবিপার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় শেরেবাংলা রোডস্থ মেডিসিন স্কয়রে এবিপার্টির জেলা কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিপার্টি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান,
সহকারী সদস্য সচিব মুশফিকুর রহমান মনির, মানিক হাওলাদার, আবু হানিফ জয়, জাকির হোসেন মল্লিক, রিজাউল, সাইদুর রহমান, মাকসুদা আক্তার ও নাজমা।
এছাড়াও দলের বিভিন্ন উপজেলা থেকে তৃনমূলের কর্মী সমার্থকরা উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় পটুয়াখালী পিডিএস মাঠ সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)