BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জনৈক রশিদ হাওলাদারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শারিকখালী এলাকার হাসেম হাওলাদারের ছেলে মো. আবুল হোসেন (২৮) এবং আউলিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব গাজীর ছেলে গাজী মো. আল আমিন (২৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »