BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু

 রাকিবুজ্জামান রাকিব,দশমিনা, প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে গোয়ালঘরে থাকা দুটি গরু মারা গেছে। এতে কৃষক হানিফ মুন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের নেহালগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে কৃষক হানিফ মুন্সির গোয়ালঘরে থাকা দুটি গরু বজ্রপাতে আক্রান্ত হয়। এতে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।

নিহত গরু দুটির মালিক হানিফ মুন্সি ওই এলাকার মৃত কাঞ্চন মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক। গরু দুটির মৃত্যুতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু কৃষকদের গুরুত্বপূর্ণ সম্পদ। বজ্রপাতে একসঙ্গে দুটি গরু মারা যাওয়ায় কৃষক হানিফ মুন্সি ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -