মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:
১৪ বছর বয়সী হাসান জন্মের কয়েক বছর পর থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে জীবনযাপন করে। চলাচলের ক্ষেত্রে তার বিশেষ সহায়তার প্রয়োজন হওয়ায় আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখে হাসানের মা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হুইল চেয়ারের আবেদন করেন।
বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের মাধ্যমে দ্রুত একটি হুইল চেয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে এনে হাসানের নিকট হস্তান্তর করা হয়। হুইল চেয়ারটি পেয়ে হাসানের আনন্দ ও উচ্ছ্বাস ছিল সত্যিই হৃদয়স্পর্শী।
হাসানের নিষ্পাপ হাসি ও আনন্দময় অভিব্যক্তিই জেলা প্রশাসন, পটুয়াখালীর কর্মকর্তাদের মানবিক দায়িত্ববোধকে জাগ্রত করে এবং জনকল্যাণে কাজ করার ক্ষেত্রে নতুন কর্মস্পৃহা ও অণুপ্রেরণা জোগায়।
