BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিভাগীয় চেয়ারম্যানদের ভিসির নির্দেশনা

মেহেদী হাসান শান্ত

 

নিজস্ব প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের বিভাগগুলোর শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখতে বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ট্রেজারার প্রফেসর ড. অতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হলে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়াতে হবে। প্রতিটি বিভাগকে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।”

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »