BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রবাসীদের জন্য সুখবর, চলতি মাসেই চালু প্রবাসী কার্ড: নুরুল হক নুর

প্রবাসীদের জন্য চলতি মাসের শেষদিকে চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের অর্থনীতিতে তাদের অবদানের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের নানা সমস্যা ও দেশে ফিরে সরকারি সেবা পেতে যে জটিলতার মুখোমুখি হতে হয়, সেগুলো কমাতেই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন।

পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -