BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক:

 

 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙানো শোক প্রকাশের ব্যানার খুলে ফেলার প্রতিবাদে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলমের দ্রুত অপসারণ দাবি করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সর্বস্তরের কর্মচারীদের পক্ষ থেকে পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি-১৬৭৭) পেট্রোবাংলা চত্বরে শোক প্রকাশের একটি ব্যানার টাঙায়।
সম্প্রতি পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম নিয়োজিত সিকিউরিটি কর্মীর মাধ্যমে ব্যানারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন পরিচালককে অবহিত করে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নির্ধারিত দোয়া মাহফিলের পরপরই ব্যানারটি সরিয়ে নেওয়া হবে। ব্যানার সরানোর জন্য ন্যূনতম সময় না দিয়ে কিংবা ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি সিকিউরিটি কর্মী দিয়ে জোরপূর্বক ব্যানারটি খুলে ফেলেন। এমনকি তিনি কর্মচারী ইউনিয়নের অস্তিত্ব ও কার্যক্রমকে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়।
ফেডারেশনের নেতাদের মতে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মতি ও শিডিউল অনুযায়ী আয়োজিত শোক ও দোয়া মাহফিলের ন্যূনতম সুযোগ না দিয়ে এভাবে ব্যানার সরিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দৃষ্টতাপূর্ণ। এ ঘটনায় পেট্রোবাংলার অন্তর্ভুক্ত সকল সিবিএ/নন-সিবিএ শ্রমিক-কর্মচারী এবং জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা এস এম মাহবুব আলম বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সুবিধাভোগী ছিলেন। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকের দায়িত্ব পান। ৫ আগস্ট ২০২৪-এর পূর্ব পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আস্থাভাজন হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত থাকা অবস্থায় যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও তিনি সাবেক জ্বালানি উপদেষ্টার সুবাদে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন বাগিয়ে নেন।
সংগঠনটির দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের ব্যানার অপমানজনকভাবে সরিয়ে মাহবুব আলম গ্যাস সেক্টরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছেন। সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয়তাবাদী আদর্শের শ্রমিক-কর্মচারী ফেডারেশন অবিলম্বে এস এম মাহবুব আলমকে পেট্রোবাংলা থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -