BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় যুবলীগ নেতা বাবুর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

 

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় জনসভা করে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানিয়ে গত ১লা জানুয়ারি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিক-নির্দেশনা দেন জননেত্রী শেখ হাসিনা। উক্ত জনসভা কে সফল ও সার্থক করার লক্ষ্যে শতাধিক নেতা কর্মীদের নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ বাবু।

ঢাকা ১০ আসনের অন্তর্গত কলাবাগান মাঠে জনসভা টি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »