BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফিলিস্তিনে গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে জয়পুরহাটে হেযবুত তওহীদের মানববন্ধন ও র‍্যালি

জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও বিশ্বব্যাপী মুসলিম নিধনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ‘মুসলমানদের করণীয়’ শীর্ষক লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ। তিনি বলেন, “আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যখন ইহুদি, বৌদ্ধ ও খ্রিস্টান সভ্যতা আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। তারা বিশ্বব্যাপী মুসলিম নিধনে নেমেছে। আমরা যদি এখনও ঘুমিয়ে থাকি, তাহলে এই জাতিকে রক্ষা করার আর কেউ থাকবে না। এ জাতিকে রক্ষা করার জন্য হেযবুত তওহীদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম মাঠে-ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। ঐক্যবদ্ধ না হতে পারলে আমাদের পরিণতি ইরাক-সিরিয়ার মতো হবে। এই পরিণতি থেকে বাঁচতে এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আমির মাসুদ রানা চৌধুরী, নোয়াখালী শহীদি জামে মসজিদের খতিব মাওলানা মেহেদী হাসান সাগর, সাবেক সভাপতি হারুনুর রশিদ সরদার, জয়পুরহাট জেলা গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও এই প্রতিবেদনের প্রতিবেদক জামাল উদ্দিন, জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হাসান সাদ্দাম, প্রচার সম্পাদক আরাফাত হোসেন শুভ, বগুড়া জেলা সভাপতি সালজার রহমান সাবু, পাঁচবিবি উপজেলা আমির আসাদুজ্জামান মুকুল, গাজীউল ইসলাম টিটু আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হেযবুত তওহীদের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »