BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাগেরহাটে ধানক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের!

বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। তারা আপন ভাই। বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অন্যদিকে মানিক বাছাড়ও স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

নিহতদের আরেক ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, বুধবার সকালে তার দুই কাকা ধানক্ষেতে কাজ করতে যান। সকাল থেকেই ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই ঘটনাস্থলে একসঙ্গে মারা যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -