BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

ধর্মীয় নিপীড়নের অভিযোগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে এক জনসভায় তিনি বলেন, যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং এ বিষয়ে রাজ্য প্রশাসনকেও প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অমিত শাহ।

সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। তিনি বলেন, এটি তার প্রতিশ্রুতি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

তিনি জানান, সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা সংগ্রাহকদের ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার দাবি, যোগ্য শরণার্থীদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

এর আগে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএর আওতায় বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়।

এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়া করা হতো। নতুন ব্যবস্থায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের হাতে আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়ায় নাগরিকত্ব প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধিতারও সমালোচনা করেন অমিত শাহ।

তিনি বলেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে উপহাস করতেন এবং বলতেন, তার সরকার পশ্চিমবঙ্গে এই আইন বাস্তবায়ন হতে দেবে না। অমিত শাহের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রয়েছে এবং সিএএ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করারও ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হয়। এই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়েছে। তবে আইনটি নিয়ে ভারতে রাজনৈতিক ও সামাজিকভাবে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -