BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিয়ে করলেন সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেন এবং লেখেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।”

ছবিতে সারজিস আলমকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা যায়। তার পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছিলেন।

এছাড়া, হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, “অভিনন্দন, বন্ধু সারজিস! অফুরন্ত ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরে উঠুক তোমার জীবন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। তবে তার স্ত্রী সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »