ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেলে ১০০ ডলার ছুঁয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার লেনদেনে এর দাম প্রায় নয় শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বহু দেশ তাদের জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামে এখনো স্থিতিশীলতা আসেনি। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে ইরান।
ইরানে সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধইরানে সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধ
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। এর গত সোমবারি প্রথম তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর অতর্কিত হামলা শুরু করে। এরপর থেকে টানা ১৩ দিন ধরে যুদ্ধ চলছে। ইরান হুঁশিয়ারি বার্তা দিয়েছে, দেশ দুইটি হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও প্রবাহিত হতে দেবে না।
এই যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধমুখী।