BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিশ্ব মাদক বিরোধী দিবসে পটুয়াখালীতে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

পটুয়াখালী প্রতিনিধি :

 

 

বিশ্ব মাদক বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এমপ্যাথী  মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আয়োজিত, ৩জুলাই বিকাল সাড়ে ৫টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রেলী পুর্ব সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেজর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও জনস্বাস্থ্যগত সংকট। এ থেকে উত্তরণে চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক সহযোগিতা এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও উৎপাদনশীল জীবন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল হাসান। তিনি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং ধর্মীয় শিক্ষার প্রসারের মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা এবিপার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, পটুয়াখালী জেলা এবিপার্টির যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর, জেলা সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগ, আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -